News Flash

  • Home
  • Uncategorized
  • নেশাকারবারীদের লেনদেন নিয়ে সংঘর্ষ দু’জন রক্তাক্ত, উত্তপ্ত সোনামুড়া সীমান্ত
Image

নেশাকারবারীদের লেনদেন নিয়ে সংঘর্ষ দু’জন রক্তাক্ত, উত্তপ্ত সোনামুড়া সীমান্ত

murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ সোনামুড়ার রবীন্দ্র নগর সীমান্ত এলাকায় শনিবার সন্ধ্যা নাগাদ নেশাকারবারীদের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে হামলা পাল্টা হামলায় দু’জন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের মধ্যে একজনকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ তার নাম রুহুল আমিন৷ আহত অপর ব্যাক্তি মাইনউদ্দিনকে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় জড়িত অপর এক যুবক উত্তেজিত জনতার তাড়া খেয়ে পালিয়ে গেছে৷ তার নাম সুমন মিঞা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷
ঘটনার সূত্রপাত নেশা কারবারকে কেন্দ্র করে৷ সংবাদ সূত্রে জানা গেছে, ভোগজোর এলাকার বাবুল মিঞার দোকানের কাছে মাইনউদ্দিন নামে ঐ সমাজদ্রোহী রুহুল আমিনকে কিরিচ দিয়ে মারাত্মকভাবে আঘাত করে৷ তাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রুহুল আমিন৷ এই ঘটনায় সুমন মিঞাও জড়িত রয়েছে৷ মাইনউদ্দিনকে সুমন মিঞাও সহযোগিতা করে৷ ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ উত্তেজিত জনতা আক্রমণকারীদের পাকড়াও করার চেষ্টা করেন৷ মূল অভিযুক্ত মাইনউদ্দিনকে পাকড়াও করা সম্ভব হলেও অপর অভিযুক্ত সুমন মিঞা পালিয়ে যেতে সক্ষম হয়৷ উত্তেজিত জনতার প্রহারে এবং ধারালো অস্ত্রের আঘাতে মাইনউদ্দিনও আহত হয়৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত দু’জনকেই উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে আসে পুলিশ৷ আহতদের মধ্যে রুহুল আমিনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ রাতে জি বি হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা খুবই সঙ্কটজনক৷ অপরদিকে, মাইনউদ্দিনকে সোনামুড়া হাসপাতালে পুলিশের নজরদারীতে রাখা হয়েছে৷ মাইনউদ্দিন এবং সুমন মিঞার বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা গৃহীত হয়েছে৷ অভিযুক্ত সোনার ত্রিপুরা আটক করার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে৷ আশঙ্কা করা হচ্ছে সে সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশে আত্মগোপন করেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, নেশা সামগ্রী পাচারকে কেন্দ্র করে মাইনউদ্দিন ও রুহুল আমিনের মধ্যে বিবাদ বেঁধেছিল৷ তাদের মধ্যে আর্থিক বিষয় নিয়েও বিবাদ চরম আকার ধারণ করেছিল৷ এরই পরিণতি ঘটে শনিবার সন্ধ্যা নাগাদ৷ সোনামুড়া থানার পুলিশ জানিয়েছে, পাচার বাণিজ্যকে কেন্দ্র করে এধরনের হিংসাত্মক ঘটনা মোকাবেলায় কঠোর মনোভাব করবে৷ এদিকে, স্থানীয় মানুষের অভিযোগ পুলিশ ও বিএসএফ’র যোগসাজশেই সোনামুড়া সীমান্ত দিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে৷ সোনামুড়ার উন্মুক্ত আন্তর্জাতিক সীমান্তকে নেশাকারবারী সহ অপরাধ চক্র করিডোর হিসেবে গণ্য করে এসব কাজকর্ম দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে৷ প্রশাসন এব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো চরম অবনতি ঘটার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top