News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid-19: ৪৫-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ, কোভিডে ভারতে ৮১৭ জনের মৃত্যু
Image

Covid-19: ৪৫-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ, কোভিডে ভারতে ৮১৭ জনের মৃত্যু

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): ভারতে ফের বাড়ল কোভিডের আগ্রাসন, বিগত ২৪ ঘন্টায় ফের ৪৫-হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-সংক্রমণ, মৃত্যুর সংখ্যা অবশ্য নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪৫,৯৫১ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন করোনা-রোগী। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৫,৫৯৫ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,৩৭,০৬৪ জন (১.৭৭ শতাংশ)।
কোভিড টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে ভারতে, বুধবার সকাল আটটা পর্যন্ত মোট ৩৩,২৮,৫৪,৫২৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৬,৫১,৯৮৩ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৮১৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৯৮,৪৫৪ জন (১.৩১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৬০,৭৫৭। নতুন করে ৪৫,৯৫১ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০৩,৬২,৮৪৮।
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। ফলে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯৪,২৭,৩৩০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৯২ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

চমক বিজেপির, বিধানসভার স্পিকার পদে প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বসুকে প্রার্থী ঘোষণা

কলকাতা, ১৪ মে( আইএএনএস) : পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে বিজেপির প্রার্থী নির্বাচন ঘিরে জল্পনার মাঝে বড় চমক দিল…

ByByTaniya Chakraborty May 14, 2026

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট-পরবর্তী হিংসা মামলায় সওয়াল

কলকাতা, ১৪ মে (আইএএনএস) : সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ…

ByByTaniya Chakraborty May 14, 2026

দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস) : দিল্লির নাংলোই এলাকায় একটি চলন্ত বেসরকারি বাসে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 14, 2026

আমেদাবাদে কিশোরীদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ অভিযানে বড় সাফল্য, লক্ষ্যমাত্রার ৬৫ শতাংশ পূরণ

আমেদাবাদ, ১৪ মে (আইএএনএস) : জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের জন্য শুরু হওয়া বিনামূল্যের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাকরণ…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top