ব্রাসিলিয়া, ২৮ জুন (হি.স.) : কোপা আমেরিকায় ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ইকুয়েডর। টানা ১১ ম্যাচ পর জিততে পারল না ব্রাজিল। রবিবার কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ১-১ গোলে অমীমাংসিত ম্যাচ শেষ হল।
পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়া এই ম্যাচে অনেককে বিশ্রাম দিয়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। তার মধ্যে ছিলেন নেমারও। প্রথম একাদশে সুযোগ পান গ্যাব্রিয়েল বারবোসা, এভার্টন, ডগলাস লুইস, ফ্যাবিনহোর মতো ফুটবলাররা। আক্রমণভাগে লুকায় পাকুয়েতা ভাল খেললেও বাকিরা সে ভাবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তাও এডের মিলিটাওয়ের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরান অ্যাঞ্জেল মিনা। ব্রাজিলকে দ্বিতীয়ার্ধে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। শেষমেশ ডগলাসের বদলে কাসেমিরো নামায় খেলায় গতি আসে। কিন্তু জয়সূচক গোল খুঁজে পায়নি ব্রাজিল। যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যাওয়ায় ইকুয়েডরকেও খুব বেশি আক্রমণে উঠে আসতে দেখা যায়নি। ব্রাজিলের গ্রুপের অন্য ম্যাচে পেরু ১-০ ব্যবধানে হারিয়েছে ভেনেজুয়েলাকেও। ফলে গ্রুপে সবার তলায় শেষ করে বিদায় নিল ভেনেজুয়েলা। ব্রাজিলের সঙ্গেই গ্রুপ থেকে যোগ্যতা অর্জন করল কলম্বিয়া, ইকুয়েডর এবং পেরু।

কোপায় ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করল ব্রাজিল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















