News Flash

  • Home
  • Uncategorized
  • জগবন্ধু পাড়ায় গাড়ীর ধাক্কায় গুরুতর ৪ পথচারী
Image

জগবন্ধু পাড়ায় গাড়ীর ধাক্কায় গুরুতর ৪ পথচারী

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৭ জুন৷৷ গাড়ীর ধাক্কায় গুরুতর ৪(চার)পথচারী৷ ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় আটটা নাগাদ গন্ডাছড়া-আমবাসা রোডের জগবন্ধু পাড়া এলাকায়৷ এই সময় জগবন্ধু ক্যাম্প পাড়ার ৪(চার)যুবক রাস্তায় হাটছিল৷ এমন সময় পেছনের দিক থেকে একটি অল্টো গাড়ী এসে চার যুবককে সজোরে ধাক্কা দিয়ে দূত পালিয়ে যাওয়ার সময় গাড়ীটিও উল্টে যায়৷ যদিও চালক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷

আহতদের চিৎকারে আশপাশের এলাকার মানুষ ছুটে এসে দ্রুত তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহতরা হলেন বিকাশ মগ(১৪), বিশ্বজিৎ মগ(১৫), চোতুহং মগ(১৮) এবং বিশাল দেববর্মা (২০)৷ এর মধ্যে চোতুহং মগের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়৷ বাকিদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসা চলছে৷ দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এমডিসি ভুমিকানন্দ রিয়াং, ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের অফিস সম্পাদক থাইসা মগ, ধলাই জেলা যুব মোর্চা সম্পাদক দীপ দাস, যুব মোর্চা রাইমাভ্যালি মন্ডল সভাপতি সজল মল্লিক৷ তারা আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন৷ এদিকে গন্ডাছড়া থানার পুলিশ রাতেই দুর্ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ সন্ধ্যা রাতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top