News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছল ইতালি
Image

অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর শেষ আটে পৌঁছল ইতালি

লন্ডন, ২৭ জুন (হি.স.) : টানটান উত্তেজনায় ইতালি ওয়েম্বলি স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ২-১ হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলার ফলাফল ছিল ০-০। এরপরেই অতিরিক্ত সময়ে খেলা গড়ায়। সেই অতিরিক্ত সনয়ে ইতালির হয়ে জোড়া গোল করেন চিসা এবং পেসিনা। শেষদিকে অস্ট্রিয়ার হয়ে কালাসজিক একটা গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি তাঁরা।

ইউরোর নকআউট পর্বে এই প্রথমবার খেলতে নেমেছিল অস্ট্রিয়া। আর শুরুতেই ইতালিকে কার্যত বধ করে ফেলেছিল। ৯০ মিনিট আজ্জুরিদের আটকে রেখে। মার্কো আর্নাতৌভিচ হেডে গোল কে অস্ট্রিয়াকে একসময় এগিয়েও দেন। তবে ভার চেক করে অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল। অতিরিক্ত সময়ে দুর্দান্ত টেকনিকের নমুনা তুলে ধরে চিয়েসা পরাস্ত করেন ড্যানিয়েল বাচম্যানকে। তারপরে ওয়েলসের বিরুদ্ধে গ্রুপ পর্বে গোল করা পেসিনা স্কোরলাইন ২-০ করেন ক্লোজ রেঞ্জে গোল করে। শেষদিকে অস্ট্রিয়ার সাসা কালাজদিক দুর্ধর্ষ হেডে ব্যবধান কমালেও তা আজ্জুরিদের হারানোর পক্ষে যথার্থ ছিল না।

এই নিয়ে ১২ ম্যাচ পর গোল হজম করল ইতালি। সবমিলিয়ে রেকর্ড গড়ে রবার্তো মানচিনির দল ৩১ ম্যাচ অপরাজিত। শক্তিশালী ইতালির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে খেলা নিয়ে যাওয়ায় অস্ট্রিয়া বিশেষজ্ঞদের কার্যত ভুল প্ৰমাণ করে ছেড়েছিল। রবিবারই শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হচ্ছে পর্তুগালের বিরুদ্ধে। সেই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইতালি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top