News Flash

  • Home
  • খেলা
  • সোমবার থেকে চালু অগ্নিবীণা-সহ একাধিক এক্সপ্রেস, সূচি আগের মতোই
Image

সোমবার থেকে চালু অগ্নিবীণা-সহ একাধিক এক্সপ্রেস, সূচি আগের মতোই

আসানসোল, ২৬ জুন (হি.স.): কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য বন্ধ ছিল প্রায় দু’মাস, অবশেষে সোমবার (২৮ জুন) থেকে চালু হতে চলেছে হাওড়া থেকে আসানসোল এবং ধানবাদ যাতায়াতের একাধিক এক্সপ্রেস ট্রেন। সোমবার থেকেই চালু হতে চলেছে রয়েছে হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস। সময়সূচি আপাতত আগের মতোই।
রেল সূত্রের খবর, ০২৩৪১ আপ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস সোমবার যাত্রা শুরু করবে পুরনো সূচি মেনেই। কোলফিল্ড এক্সপ্রেসও সোমবার ছাড়বে হাওড়া থেকে এবং মঙ্গলবার ধানবাদ থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রোজই এই ট্রেন দু’টির পরিষেবা পাওয়া যাবে। টাটানগর-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস আপ এবং ডাউন রুটে চলবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার— সপ্তাহে এই তিন দিন চলবে ওই এক্সপ্রেস ট্রেন। এ ছাড়াও হাওড়া থেকে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। ২৯ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে মুজফ্‌ফরপুর-হাওড়া উৎসব স্পেশাল ট্রেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top