News Flash

  • Home
  • Uncategorized
  • ভেটেরিনারি অফিসার নিয়োগে অনুমোদন মন্ত্রিসভার
Image

ভেটেরিনারি অফিসার নিয়োগে অনুমোদন মন্ত্রিসভার

আগরতলা, ২৫ জুন : ত্রিপুরায় ভেটেরিনারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১৬ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। অতীতে কখনও একসঙ্গে এত জন ভেটেরিনারি অফিসার নিয়োগ হয়নি।

তিনি বলেন, এই ১৬ জনের মধ্যে ৭ জনকে নেওয়া হবে এসসি ও ৯ জনকে এসটি শ্রেণী থেকে। তাঁর দাবি, অর্থনৈতিক বিকাশ ও আত্মনির্ভরতার প্রশ্নে প্রাণী সম্পদ একটি উল্লেখযোগ্য ক্ষেত্র। ত্রিপুরার মানুষ আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে প্রাণী সম্পদকে উত্তরোত্তর বিকশিত করতে পারে সেই লক্ষ্যেই পথ চলছে রাজ্য সরকার, বলেন তিনি।

প্রসঙ্গত, ত্রিপুরায় অনুমোদিত ২১৭ পদে ১১৭ জন ভেটেরিনারি অফিসারের পদ শূন্য ছিল। তবে, সমস্ত গ্রেড-র অফিসার মিলিয়ে ১৪১টি পদ শূন্য ছিল। সম্প্রতি, বেকারদের পক্ষ থেকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাকে নিয়োগ প্রক্রিয়া শুরু অনুরোধ জানানো হয়েছিল। ত্রিপুরা সরকার তাদের আবেদনে দ্রুত সাড়া দিয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top