News Flash

  • Home
  • Uncategorized
  • সস্ত্রীক ট্রেনে চেপে কানপুর গেলেন রাষ্ট্রপতি, ৩-দিন থাকবেন সেখানেই
Image

সস্ত্রীক ট্রেনে চেপে কানপুর গেলেন রাষ্ট্রপতি, ৩-দিন থাকবেন সেখানেই

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): সস্ত্রীক ট্রেনে চেপে উত্তর প্রদেশের কানপুরে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে দিল্লির সদফরজং রেল স্টেশন থেকে বিশেষ ট্রেনে চেপে কানপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ। স্টেশনে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীকে ছাড়তে আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল ও রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা।


আগামী ৩ দিন কানপুরেই থাকবেন রাষ্ট্রপতি। প্রায় ১৮ মাস নিজের শহর কানপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি। কানপুরে পৌঁছনোর পর রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ১৫ বছর পর এই প্রথম ট্রেনে সফর করলেন একজন রাষ্ট্রপতি। এর আগে ২০০৬ সালে ট্রেনে সফর করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। আগামী ২৭ জুন কানপুর দেহাত জেলার পরাউঙ্খ গ্রামে, নিজের জন্মভিটেতে যাবেন রাষ্ট্রপতি।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top