News Flash

  • Home
  • Uncategorized
  • জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়া যায় না : প্রধানমন্ত্রী
Image

জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়া যায় না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): দেখতে দেখতে ৪৬ বছর হয়ে গেল, জরুরি অবস্থার সেই দিনগুলিকে অন্ধকারাছন্ন দিন আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, “জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়ার নয়। ১৯৭৫-১৯৭৭ সময়কালে নিয়মতান্ত্রিক ধ্বংসের সাক্ষী থেকেছে প্রতিষ্ঠান।” ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। জরুরি অবস্থা জারি হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জুন। লক্ষাধিক মানুষ বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র কায়েম করতে আন্দোলনে সামিল হয়েছিলেন নবীনরাও। আর এরই জেরে দু’বছর পর উঠে যায় জরুরী অবস্থা।


জরুরি অবস্থার সেই দিনগুলিকে অন্ধকারাছন্ন দিন আখ্যা দিয়ে শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়া যায় না। ১৯৭৫-১৯৭৭ সময়কালে নিয়মতান্ত্রিক ধ্বংসের সাক্ষী থেকেছে প্রতিষ্ঠান।” দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, “ভারতের গণতান্ত্রিক চেতনাকে জোরদার করার জন্য আসুন আমরা যথাসাধ্য চেষ্টা করার অঙ্গীকারবদ্ধ হই।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top