News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবে করোনা টিকাকরণ অনুষ্ঠিত
Image

তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবে করোনা টিকাকরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুন৷৷ তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য দপ্তর ও নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবে ১৮ঊর্ধ ব্যক্তিদের করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার৷


সকাল থেকে এই টিকাকরণ শিবিরের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়৷ পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের সদস্যরা সুন্দর ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শিবির পরিচালনা করেন৷ শিবিরে ৪৭০ জনের অধিক জনগণ করোনা টিকা গ্রহণ করেন৷


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন নিতিন কুমার সাহা, মহকুমা প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায় , তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন সম্পাদক নরেন্দ্র গোপ , তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটির চেয়ারপার্সন জয়ন্ত সাহা সহ প্রমুখরা৷ কল্যাণী রায় প্রেসক্লাবের এই সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন৷ এর সাথে নব চিন্তন এর সদস্যরা যেভাবে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন তার ও প্রশংসা করেন৷ টিকাকরণ শিবির হওয়ায় জনগণ ও ব্যাপক খুশি৷ আগামী দিনেও এরকম শিবির আরোপ করা হবে বলে প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানান৷ বরাবরই সামাজিক কাজে তেলিয়ামুড়া মহাকুমা প্রেসক্লাব তাদের কর্মকাণ্ড চালিয়ে যায়৷ এর পূর্বেও করোনার টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top