News Flash

  • Home
  • Uncategorized
  • জমি সংক্রান্ত বিবাদে কাকা-ভাতিজার সংঘর্ষ
Image

জমি সংক্রান্ত বিবাদে কাকা-ভাতিজার সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছে ভাতিজা৷ ঘটনার থানা এলাকার দশরথ বাড়িতে৷ মেলাঘরের দশরথ বাড়ি এলাকায় কাকার সঙ্গে জায়গা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে জাকির হোসেন নামে এক যুবক৷

এরই মধ্যে উত্তেজিত হয়ে কাকা হিরন মিয়া একটি দা দিয়ে ভাতিজা জাকির হোসেনকে আঘাত করে৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা জাকির হোসেন৷ পরিবারের লোকজনরা জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় মেলাঘর হাস্পাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন৷ এ ব্যাপারে অভিযুক্ত কাকা হিরণ মিয়ার বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করে জাকির হোসেনের পরিবারের লোকজন৷ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷মেলাঘর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top