News Flash

  • Home
  • Uncategorized
  • গুলিবিদ্ধ আন্তর্জাতিক গরু পাচার চক্ৰের চাঁই কুখ্যাত মোজাম্মিল হক
Image

গুলিবিদ্ধ আন্তর্জাতিক গরু পাচার চক্ৰের চাঁই কুখ্যাত মোজাম্মিল হক

বরপেটা (অসম), ২৪ জুন (হি.স.) : আন্তর্জাতিক গরু পাচার চক্ৰের চাঁই কুখ্যাত মোজাম্মিল হক পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছে। তাকে বরপেটায় ফখরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আপৎকালীন ওয়াৰ্ডে রেখে চিকিৎসা করছেন ডাক্তাররা। এ ঘটনায় বরপেটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বরপেটার নবনিযুক্ত পুলিশ সুপার অমিতাভ সিনহা ঘটনা সম্পর্কে জানান, গতকাল বুধবার রাতে পুলিশের হেফাজত থেকে পালাতে গিয়ে বরপেটা শহরের মিশন রোডের বাসিন্দা কুখ্যাত গরু চোর চক্রের মাফিয়া মোজাম্মিল হক গুলিবিদ্ধ হয়েছে৷ তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় সে তাঁর কাছে এসে আত্মসমর্পণ করেছিল। এর পর গত দশদিন থেকে সে হাউলি থানার জিম্মায় ছিল৷ পুলিশ সুপার বলেন, দীৰ্ঘদিন ধরে অসম থেকে বাংলাদেশে গরু পাচারচক্রের নেতৃত্ব দিচ্ছিল মোজাম্মিল৷

পুলিশ সুপার অমিতাভ জানান, তার স্বীকারোক্তির ভিত্তিতে অনুসন্ধানের জন্য গতকাল রাতে কলগাছিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। কিন্তু মাঝপথে অন্ধকারের সুযোগে আচমকা পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে রুখতে পুলিশকে গুলি ছুঁড়তে হয়। তার বাঁ পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়ে সেখানেই বসে পড়ে সে। মোজাম্মিল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বরপেটায় ফখরউদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

পুলিশ সুপার জানান, প্ৰায় মাসখানেক আগে আরেক গরু মাফিয়া বরপেটা জেলার অন্তর্গত হাউলির বাসিন্দা খাইরুল সালামকে গ্ৰেফতার করেছিল পুলিশ৷ খাইরুলকে গ্ৰেফতারের পর মোজাম্মিল হক পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিল। কিন্তু মঙ্গলবার সে এসে আত্মসমৰ্পণ করেছিল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top