News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এসডিএমের কাছে অভিযোগ বেকারদের
Image

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এসডিএমের কাছে অভিযোগ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৩ জুন৷৷ সরকারি বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পরানোর বিষয়ে মহকুমাশাসক ও বিদ্যালয় পরিদর্শকের নিকট দারস্ত হলো বেকার যুবকরা৷ রাজ্যসরকারের নির্দেশিকা অনুযায়ী সরকারী সুকলে কর্তব্যরত শিক্ষকরা প্রাইভেট টিউশন করাতে পারবেনা৷


বিগত বছর ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎতের কথা মাথায় রেখে সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও বেকার শিক্ষকরা যৌথভাবে আলাপ আলোচনা করে সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের এই বিষয় ছাড় দিয়েছেন৷ বর্তমানে এক বছর অতিক্রান্ত হবার পর দেখাযাচ্ছে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যা ব্যাবসার জন্য প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছে৷ বুধবার এই শিক্ষকদের বিরুদ্ধে শান্তির বাজারের বেকার শিক্ষকের এক প্রতিনিধি দল শান্তির বাজার মহকুমা শাসক অর্ঘ্য সাহার নিকট এক লিখিত অভিযোগ নিয়ে যান৷


কিন্তু মহকুমা শাসকের নিকট অভিযোগ জানাতেগিয়ে হতাশাগ্রস্থ হয়ে ফিরতে হলো বেকার যুবকদের৷ এইনিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বেকার যুবকরা জানান মহকুমা শাসক উনাদের জানিয়েছেন সরকারি নির্দেশিকার কপি সহকারে অভিযোগ জমাদিতে৷ এইনিয়ে বেকার যুবকরা মহকুমা শাসক অর্ঘ্য সাহার কার্যকলাপে একরাশ ক্ষোভ উবরে দেন৷ উনাদের মতে সরকারি নির্দেশিকা কি কি রয়েছে তা মহকুমা শাসকের জানার কথা কিন্তু দেখাযাচ্ছে মহকুমা শাসক বেকার যুবকদের নিকট অর্ডার কপি চাইছে৷


অবশেষে বেকার যুবকরা মহকুমা শাসকের ব্যাবহারে মর্মাহত হয়ে শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকারের নিকট আবেদন পত্র টি জমাদেন৷ এই বিষয়ে বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার জানান এই বিষয়ে তিনি উনার উর্ধতর কতৃপক্ষের নিকট জানাবেন৷ পরবর্তী সময় উনার উর্ধতর কর্তীপক্ষের নিকট থেকে যে আদেশ আসবে সে আদেশ অনুশারে কাজ করাহবে৷ এখন দেখার বিষয় এই বিষয়ে শিক্ষাদপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top