News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত যুবক মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মঘাতী
Image

করোনা আক্রান্ত যুবক মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মঘাতী

আগরতলা, ২৩ জুন : করোনা আক্রান্ত যুবক মানসিক অবসাদগ্রস্থ হয়ে ফাসিতে আত্মঘাতী হয়েছেন। তাঁর মৃত্যুতে খোয়াই জেলায় সোনাতলা গ্রামের ভবতোষ পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর জন্য স্থানীয় জনগণ পরিবারের সদস্যদের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন। স্থানীয়দের বক্তব্য, পরিবারের সদস্যদের আচরণেই ওই যুবক মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সোনাতলা গ্রামের ভবতোষ পাড়ায় বাসিন্দা গৌতম শুক্ল দাস রাতের অন্ধকারে বাড়ির পাশেই একটি গাছে ফাসিতে আত্মঘাতী হয়েছেন। আজ সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়েছে। তাঁর একমাসের একটি কন্যা সন্তান রয়েছে।

জানা গিয়েছে, আত্মঘাতী যুবক গৌতম গত ২০ জুন খোয়াই জেলা হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করেছিলেন। তাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্তের খবর শুনেই তিনি দুশ্চিন্তায় পড়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছিল। কিন্ত তিনি বাড়িতে আইসোলেশনে থাকবেন বলে চলে যান। কিন্ত ২১ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তাকে করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়। একদিন হাসপাতলে ভর্তি থাকার পর বন্ডসই দিয়ে গতকাল বিকেলে তিনি হাসপাতাল থেকে চলে আসেন। হাসপাতাল থেকে আসার পর মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি।

তাদের বক্তব্য, গতকাল আনুমানিক রাত তিনটা নাগাদ বাড়ির পাশেই একটি গাছে ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন গৌতম। তবে স্থানীয়দের বক্তব্য, করোনা আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যরা তাকে সামাজিকভাবে বয়কট করেছিলেন। তার সাথে আচরণ সঠিক হচ্ছিল না। এমনিতেই তিনি মানসিক অবসাদগ্রস্থ ছিলেন। তার মধ্যে পরিবারের সদস্যদের আচরণ তাকে চরম পরিণতির জন্য বাধ্য করেছে। পুলিশ অবশ্য একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top