News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর নেশা সামগ্রী সহ নগদ টাকা উদ্ধার, পৃথক স্থানে আটক তিন নেশাকারবারী
Image

প্রচুর নেশা সামগ্রী সহ নগদ টাকা উদ্ধার, পৃথক স্থানে আটক তিন নেশাকারবারী

আগরতলা, ২৩ জুন : ফের ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বুধবার সিপাহীজলা জেলায় বিশালগড় নিচের বাজারস্থিত উত্তম বণিকের দোকান এবং বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী সহ নগদ বিদেশী মুদ্রা। উদ্ধার হয়েছে ভারতীয় মুদ্রাও। পরবর্তী সময়ে তার বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। সেখানেও প্রচুর পরিমাণ অবৈধ কফ সিরাপ, নেশার ট্যাবলেট মজুত ছিল। পুলিশ ওই নেশা সামগ্রী উদ্ধার করেছে। এদিকে, কলমচৌড়া থানার পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে।

এ-বিষয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী বিশালগড় নিচের বাজারস্থিত উত্তম বণিকের দোকানে তল্লাশি চালিয়ে প্রায় দুই শতাধিক কফ সিরাপ, আড়াই হাজার এসপি ট্যাবলেট, নগদ ৩ লক্ষ ৫ হাজার বাংলাদেশি মুদ্রা, ৬২ হাজার ভারতীয় মুদ্রা, দুটি মোবাইল ফোন এবং প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলংকার উদ্ধার করেছে। উত্তম বণিক ও সুজিত সাহা নামে দুই নেশা কারবারিকে আটক করা হয়েছে। তাঁর মতে, উদ্ধারকৃত সামগ্রীগুলির বাজার দর প্রায় ১৫ লক্ষ টাকা হবে।

এদিকে, গাজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে কলমচৌড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কলমচৌড়া থানার ওসি সহ পুলিশ ও টি এস আর বাহিনী স্থানীয় রতনদোলা এলাকার বাসিন্দা দীপঙ্কর দেবনাথ-র বাড়িতে গতকাল রাত ১২টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি নীল রঙের ড্রামে মোট ৭৩ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। যার বাজারজাত মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে দাবি পুলিশের। গাঁজা উদ্ধারের পাশাপাশি দীপঙ্কর দেবনাথকেও আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট-এ মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top