News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
Image

রাজ্যে ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

কলকাতা, ২৩ জুন ( হি. স.) : করোনা কাঁটায় চলতি বছর বাতিল হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা । জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে কি হবে সেই সেই চিন্তায় ভুগছিল সকল পরীক্ষার্থীরা । অবশেষে ঘটল চিন্তার অবসান । আগামী ১৭ জুলাই রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুধবার এমনটাই সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বোর্ডের তরফে । 

গতবছর মার্চ মাস থেকে শহরজুড়ে জাঁকিয়ে বসেছে অদৃশ্য ভাইরাস করোনা । একটা গোটা বছর পেরিয়ে গেলেও সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি । বর্তমানে সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । যার জেরে বন্ধ আছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । এই পরিস্থিতিতে কীভাবে সম্ভব জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া সকলেই সেই চিন্তায় চিন্তিত ছিল । অবশেষে এদিন রাজ্যের জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যে ১৭ জুলাই হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । এদিন বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় পরীক্ষার জন্য ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে । পাশাপশি চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫ । জানা গিয়েছে চলতি বছর জয়েন এন্ট্রান্স- র ফলপ্রকাশ হবে ১৪ অগাস্ট । ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে । পাশাপশি এদিন জানানো হয়, নার্সিংয়ের প্রবেশিকা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রবেশিকা-সহ ১১টি পরীক্ষা যথাসময়ে নেবে বোর্ড। নার্সিংয়ে প্রবেশিকার পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই হবে । 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top