News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা টিকা নিলে মিলবে ১০ শতাংশ ছাড়, বিমানযাত্রায় অফার ইন্ডিগোর
Image

করোনা টিকা নিলে মিলবে ১০ শতাংশ ছাড়, বিমানযাত্রায় অফার ইন্ডিগোর

নয়াদিল্লি, ২৩ জুন(হি.স.) : কোভিড টিকা নিলেই বিমানযাত্রায় মিলবে ছাড়। এই অফার দিচ্ছে বৃহত্তম দেশীয় উড়ান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। টিকা প্রাপ্ত যাত্রীদের মূল ভাড়ায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে তারা। বুধবার সংস্থার তরফে এই অফারের কথা ঘোষণা করা হয়েছে। ইন্ডিগোই ভারতের প্রথম বিমান সংস্থা, যারা টিকা নেওয়ার জন্য যাত্রীদের ছাড় দিচ্ছে। সংস্থা জানিয়েছে, তারা আশা করছে, এই পদক্ষেপের কারণে অনেক মানুষ টিকা নিতে উৎসাহিত হবেন।

এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে যে অফারটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সের যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাঁরা টিকিট বুকিংয়ের সময় ভারতে ছিলেন এবং দেশেই টিকা নিয়েছেন, শুধু মাত্র তাঁরাই এই ছাড় পাবেন। ছাড় পেতে স্বাস্থ্য মন্ত্রকের কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দিতে হবে। এ ছাড়াও আরোগ্য সেতু অ্যাপে টিকা নেওয়ার স্টেটাস বিমানবন্দরের চেক-ইন কাউন্টার বা বিমানে ওঠার সময় দেখাতে হবে।

১ জুন থেকে দেশের সমস্ত ঘরোয়া উড়ানের ভাড়া ৩০০ থেকে হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঘরোয়া উড়ানের সর্বনিম্ন ভাড়া ১৩ শতাংশ থেকে বাড়িয়ে ১৬ শতাংশ করা হয়েছে। এর জেরে ৪০ মিনিটের কম সময়ের উড়ানের জন্য বিমানের টিকিট খরচ ন্যূনতম ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৬০০ টাকা। ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা সময়সীমার উড়ানের ক্ষেত্রে ভাড়া বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ টাকা। অন্য দিকে, ১ থেকে দেড় ঘণ্টায় উড়ানে ভাড়া হয়েছে ৪ হাজার টাকা এবং দেড় থেকে ২ ঘণ্টার জন্য খরচ ৪ হাজার ৭০০ টাকা। আড়াই থেকে ৩ ঘণ্টা এবং ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার জন্য ভাড়া বেড়ে হয়েছে যথাক্রমে ৬ হাজার ১০০ ও ৭ হাজার ৪০০ টাকা। ভাড়া বাড়ানোর পাশাপাশি ঘরোয়া বিমানের যাত্রীসংখ্যা ৮০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top