News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের জন্য ইরানি সীমান্তে বিড়ি ও মাছ ধরার জাল উদ্ধার
Image

পাচারের জন্য ইরানি সীমান্তে বিড়ি ও মাছ ধরার জাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ জুন৷৷ ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্রাম থেকে আনুমানিক সকাল ১১টা নাগাদ ২০ ব্যাটেলিয়ান বিএসএফ বিড়ি এবং মাছের জাল উদ্ধার করেছে৷বাংলাদেশে পাচারের উদ্যশ্যে সীমান্তের সাথেই রাখা ছিল এই সামগ্রী গুলো৷প্রায় ৫২ হাজার নাসিরউদ্দিন বিড়ি সহ ১৩৫টি মাছের জাল ও আটক করা হয়েছে৷বিড়ির বাজার মূল্য প্রায় ২৬ হাজার টাকা এবং জালের বাজার মূল্য প্রায় ৩৩ হাজার ৭৫০ টাকা৷

ভারতীয় টাকায় মোট ৫৯৭৫০ টাকার জিনিস আটক করা হলেও বাংলাদেশে সেগুলোর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে৷ইরানী থানার পুলিশ অফিসার পঙ্কজ দাসের নেতৃত্বে বিশাল টিএস আর সহ বিএসএফ বাহিনী সেগুলো আটক করেছে৷এ নিয়ে দিনভর লাটিয়াপুড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে৷এই লকডাউনের সময়ে ও একাংশ ব্যবসায়ীরা এধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে৷যে কোন সময় কোভিড সংক্রমণ আরোও মারাত্মকভাবে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷তবে আজকের এই অভিযানে খুশী সাধারণ মানুষ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top