News Flash

  • Home
  • Uncategorized
  • চাক্কা জ্যাম আন্দোলন দ্বিতীয় দিন অতিক্রান্ত, রাজ্যে এলপিজির সংকটের সম্ভাবনা প্রবল
Image

চাক্কা জ্যাম আন্দোলন দ্বিতীয় দিন অতিক্রান্ত, রাজ্যে এলপিজির সংকটের সম্ভাবনা প্রবল

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ জুন৷৷ এলপিজি বুলেট গাড়ি চালকদের চরম হয়রানির অভিযোগ এনে অনির্দিষ্টকালের চাক্কা জ্যাম কর্মসূচির আজ দুই দিন অতিক্রান্ত৷ চালকদের অভিযোগ রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি পরিবহন দপ্তরে বিরুদ্ধে৷অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় এই কর্মসূচি৷নর্দান ডিআইজি ও উত্তর জেলার পুলিশ সুপারের নির্দেশে প্রতিবাদ সলে চুরাইবাড়ি থানার ইনচার্জ৷চালকদের সাথে দফায় দফায় বৈঠক৷আজ রাতেই চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহারের সম্ভাবনা৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ৯ জুন রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷চুরাইবাড়িতে এসে রাজস্ব মার খাওয়া সহ সিন্ডিকেট রাজ দমনে কঠোর হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷তিনি নির্দেশ দিয়েছিলেন বহিঃ রাজ্য থেকে আসা সকল ধরনের গাড়িগুলি একত্রিত ভাবে পরিমাপ করে রাজ্যে প্রবেশ করবে৷আর তাতে এলপিজি বুলেট গাড়িও পণ্যবাহী গাড়ির সাথে পরিমাপ করে রাজ্যে প্রবেশ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ যদিও পূর্বে এলপিজি বুলেট গাড়ি আলাদাভাবে রাজ্যে প্রবেশ করত,পরিমাপ না করেই রাজ্যে প্রবেশ করতো৷ কিন্তু বর্তমানে বুলেট গাড়ি গুলি প্রবেশের ক্ষেত্রে এলপিজি বুলেট গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে তাদের অভিযোগ৷অবশেষে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যাম করে বসলো এলপিজি বুলেট গাড়ির চালকরা৷


অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় প্রায় একশতো এলপিজি বুলেট গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হয় চালকরা৷ চালকদে অভিযোগ, মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেবের চুরাইবাড়ি চেকপোস্ট সফরের পর সকল গাড়িগুলি একত্রিতভাবে প্রবেশের ক্ষেত্রে এলপিজির বুলেট গাড়ি চালকরা চরম হয়রানির শিকার হচ্ছেন৷ কেননা উনারা বুলেট গাড়ি নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে কমপক্ষেও ২/৩ দিন সময় লাগছে৷আর তাতে খাদ্য সামগ্রী, পানীয় জল ও লেট্রিন বাথরুমের কারনে চালকদের অবস্থা একপ্রকার নাজেহাল৷পাশাপাশি বুলেট গাড়ির চালকরা বলেন,চুরাইবাড়ি চেকপোষ্ট হলো অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা৷ সেইক্ষেত্রে চুরাইবাড়িতে প্রবেশ না করে অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকার নির্জন স্থানে তাদের চাক্কা জ্যাম কর্মসূচি পালন করছেন৷চালকরা আরো বলেন, পূর্বের মতো এলপিজির বুলেট গাড়ি গুলি আলাদাভাবে রাজ্যে প্রবেশের বন্দোবস্ত করুক সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার৷অন্যতায় চাক্কা জ্যাম অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে৷


এদিকে ঘটনার খবর পেয়ে আজ চুরাইবাড়ি চেকপোস্টে ছুটে আছেন নর্দান ডিআইজি এল এম ডার্লং, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী৷উনারা চুরাইবাড়ি চেকপোস্টে পরিদর্শন করে ছুটে যান চুরাইবাড়ি থানায়৷ সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য,এমনটা সূত্রের খবর৷ পরবর্তীতে সন্ধ্যার পর ওসি জয়ন্ত দাস অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় প্রতিবাদকারী চালকদের কাছে ছুটে যান৷অকুসূ গিয়ে চালকদের সাথে দফায় দফায় বৈঠক করেন৷তবে বিশ্বস্ত সূত্রে খবর, সর্বশক্তি লাগিয়ে ও চালকদের দাবি দাওয়াকে প্রাধান্য দিয়ে বুলেট গাড়ির চালকদের অনির্দিষ্টকালের চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহার করাবে পুলিশ প্রশাসন৷অন্যথায় গোটা রাজ্যে তীব্র জ্বালানি গ্যাসের সংকট দেখা দেবে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top