News Flash

  • Home
  • বিদেশ
  • সরকারি কর্মচারীদের অ্যাডহক পদোন্নতি, নয়া পদোন্নতি নীতিতে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার
Image

সরকারি কর্মচারীদের অ্যাডহক পদোন্নতি, নয়া পদোন্নতি নীতিতে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীদের পদোন্নতি বন্ধ৷ সুপ্রিম কোর্টে এখনও পদোন্নতি মামলার নিস্পত্তি হয়নি৷ এরই মাঝে রাজ্যের উন্নয়নের স্বার্থে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা৷ অ্যাডহক ভিত্তিতে পদোন্নতিতে সিলমোহর পড়ল মন্ত্রিসভার৷ তাতে সরকারি কর্মচারীরা উৎসাহিত হবেন এবং রাজ্যের উন্নয়নে তাঁরা আরও গভীরভাবে মনোনিবেশ করবেন৷ শুধু তা-ই নয়, কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে৷ আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই মন্ত্রিসভার সিদ্ধান্তের বর্ণনা দিলেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, মন্ত্রিসভায় সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যেই অ্যাডহক পদোন্নতির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে৷


আজ তিনি বলেন, ২০১৫ সাল থেকে পদোন্নতি বন্ধ রয়েছে৷ কারণ, পদোন্নতিতে সংরক্ষণ মামলা সুপ্রিম কোর্টে এখনও নিস্পত্তি হয়নি৷ তাঁর কথায়, সরকারি কর্মচারীরা পদোন্নতি না পেয়ে কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন৷ অনেকেই পদোন্নতি না হওয়ায় প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের সমস্ত কর্মচারী রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের সৈনিক৷ ফলে তাঁদেরকে বঞ্চিত করে রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেই মনে করে ত্রিপুরা সরকার৷ তাই ত্রিপুরা সরকার নতুন পদোন্নতি নীতি ২০২১ এনেছে৷ আজ মন্ত্রিসভা এই নীতিতে অনুমোদন দিয়েছে৷


তাঁর বক্তব্য, নয়া নীতি মেনে সম্পর্ণ অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পাবেন সরকারি কর্মচারীরা৷ তবে ওই পদোন্নতি হবে এককালীন৷ তাঁর কথায়, একই কর্মচারী প্রাপ্য হলেও একাধিক পদোন্নতির সুবিধা পাবেন না৷ তবে এসসি, এসটি কিংবা সাধারণ শ্রেণির কর্মচারীদের পদোন্নতিতে ব্যাঘাত ঘটলে অর্থ দফতরের অনুমতি ছাড়াই পরবর্তী পদোন্নতি করতে পারবে সংশ্লিষ্ট দফতর৷ তিনি জানান, উঁচু পদ থেকে পদোন্নতি দেওয়া শুরু হবে৷ তাতে দেখা যাবে, প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷


আইনমন্ত্রীর সাফ জানালেন, এককালীন পদোন্নতি স্থায়ী নয়৷ সুপ্রিম কোর্টের রায় ঘোষণা পর্যন্ত অস্থায়ীভাবে কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে৷ তবে, কর্মচারীরা এককালীন আর্থিক সমস্ত সুবিধা পাবেন৷ তাঁর দাবি, দেশে অন্য কোনও রাজ্য এখনও এমন সাহসী সিদ্ধান্ত নেয়নি৷ তবে এখন ত্রিপুরাকে অনুসরণ করে অনেক রাজ্যেই সরকারি কর্মচারীরা পদোন্নতির সুযোগ পাবেন বলে মনে করেন তিনি৷ তাঁর সাফ কথা, সমস্ত আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অ্যাডভোকেট জেনারেল, আইন, অর্থ, তফশিলি জাতি, তফশিলি জনজাতি দফতরের মতামত নেওয়া হয়েছে৷ এর পরই মন্ত্রিসভা নয়া পদোন্নতি নীতি প্রণয়নে অনুমোদন দিয়েছে৷ তিনি জানান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের পর আজই মুখ্যসচিব সমস্ত দফতরের সচিবদের সাথে বৈঠক করেছেন৷ তাঁদের এ-বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026

‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বিচক্ষণ রাজনৈতিক নেতা’: ভারতের বিশ্বমঞ্চে উত্থানের কৃতিত্ব মোদির নেতৃত্বকে দিলেন উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের দ্রুত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রভাবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে কৃতিত্ব…

ByByNews Desk Aug 30, 2026

বাংলাদেশে ফের সক্রিয় নিও-জেএমবি, নতুন করে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা

ঢাকা, ২৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ফের সক্রিয় হয়ে উঠেছে ইসলামিক স্টেট-অনুপ্রাণিত জঙ্গি সংগঠন নিও-জেএমবি। নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top