News Flash

  • Home
  • Uncategorized
  • লর্ডসে অভিষেক টেস্টে শতরানের ২৫ বছর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অমর কীর্তিকে স্মরণ করল বিসিসিআই
Image

লর্ডসে অভিষেক টেস্টে শতরানের ২৫ বছর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অমর কীর্তিকে স্মরণ করল বিসিসিআই

কলকাতা, ২২ জুন (হি.স.): আজ থেকে ২৫ বছর আগে আজকের দিনে লর্ডসে অভিষেক টেস্টে শতরান করে ইতিহাস গড়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৯৬ সালের ২২ জুন বর্তমান বোর্ড প্রেসিডেন্টের সেই অমর কীর্তিকে স্মরণ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার টুইট করে বিসিসিআই। তারা লেখে, ‘আজকের দিনে ১৯৯৬ সালে টেস্টে প্রথম শতরান করেন সৌরভ। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটে বল লাগিয়েছিলেন দ্রাবিড়। বাকিটা ইতিহাস।’ পরবর্তী সময় দুই জনেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সৌরভ সামলাচ্ছেন বিসিসিআই-এর প্রধানের দায়িত্ব। দ্রাবিড় প্রশিক্ষক হিসেবে যাবেন শ্রীলঙ্কা সফরে।

২০ জুন, ১৯৯৬ সালে শুরু হয়েছিল ইংল্যান্ড বনাম ভারত টেস্ট। অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের। টেস্টের তৃতীয় দিনে সৌরভের শতরান। ৩০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেন কলকাতার রাজপুত্র। ইনিংস সাজানো ছিল ২০টি চার দিয়ে। সেদিন তাঁকে সঙ্গ দিয়েছিলেন দ্রাবিড়। জুটিতে ৯৪ রান করেন ভারতীয় দলের দুই তারকা। ৯৫ রান করেছিলেন দ্রাবিড়। ৪২৯ রান করে ভারত। ড্র হয়ে যায় টেস্ট।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top