News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-সংক্রমণ নিম্নমুখী, ২৮ জুন থেকে মাস্ক আবশ্যিক নয় ইতালিতে
Image

কোভিড-সংক্রমণ নিম্নমুখী, ২৮ জুন থেকে মাস্ক আবশ্যিক নয় ইতালিতে

রোম, ২২ জুন (হি.স.): আগামী ২৮ জুন, সোমবার থেকে ফেস মাস্ক আর বাধ্যতামূলক নয় ইতালিতে। জানিয়ে দিল ইতালির স্বাস্থ্য মন্ত্রক। ইতালির স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুন (সোমবার) থেকে বাড়ির বাইরে ফেস মাস্ক আর বাধ্যতামূলক অথবা আবশ্যিক নয়। করোনাভাইরাসের প্রকোপে একটা সময় বিধ্বস্ত হয়েছিল ইউরোপের এই দেশ। ইতালিতে ধীরে ধীরে কমছে কোভিডের সংক্রমণ, মৃত্যুও কমেছে।
ইতালিতে কোভিড টিকাকরণও চলছে বিশেষ তৎপরতার সঙ্গে। ইতিমধ্যেই ১২ বছর বয়সের ঊর্ধ্বে ৩০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে ইতালিতে। এমতাবস্থায় ইতালির স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, ২৮ জুন থেকে বাড়ির বাইরে ফেস মাস্ক আর বাধ্যতামূলক অথবা আবশ্যিক নয়। উল্লেখ্য, বিগত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৯৫ জন এবং ২১ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৪,২৫৩,৪৬০ জন, তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৪,০৪৯,৩১৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭,২৯১ জনের।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top