News Flash

  • Home
  • Uncategorized
  • যোগা আমাদের দেশের প্রাচীন পরম্পরা, শরীর সুস্থ ও নিরোগ রাখতে যোগাভ্যাস করুন : মুখ্যমন্ত্রী
Image

যোগা আমাদের দেশের প্রাচীন পরম্পরা, শরীর সুস্থ ও নিরোগ রাখতে যোগাভ্যাস করুন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ কোভিড অতিমারির এই সময়ে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ যোগা আমাদের দেশেরই প্রাচীন এক পরম্পরা৷ প্রাচীনকালে মানুষ যোগচর্চার মাধ্যমে নিজেদেরকে সুস্থ ও নিরোগ রাখতেন৷ সুস্থ ও নিরোগ শরীরের জন্য প্রাচীন এই পরম্পরাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে৷ আজ সোমবার এনএসআরসিসি-র ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসে বক্তব্য পেশ করতে গিয়ে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাজ্য আয়ুষ মিশন-এর সহায়তায় আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এর পর অন্যান্যদের সাথে যোগা অনুশীলনে অংশ নেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের প্রথম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, শারীরিক সুস্থতার লক্ষ্যে আয়ুষ মন্ত্রকের দিশা ও যোগাভ্যাস আমাদের অনুসরণ করা উচিত৷ করোনা অতিমারির এই সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে আমাদের দেশ আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন৷


তাঁর কথায়, নিয়মিত শরীরচর্চা আমাদের সুস্থতার জন্য একটি অত্যাবশ্যক অভ্যাস৷ আমাদের রাজ্যে শহর থেকে গ্রাম সর্বত্রই যোগা বা শরীরচর্চার অভ্যাস দীর্ঘদিন ধরে চলে আসছে৷ রাজ্য থেকে অনেকেই জাতীয় আসরের ইভেন্টগুলিতে অংশগ্রহণ করেছেন৷ যোগাভ্যাসের এই পরিধিকে আরও বিস্তৃতভাবে সমগ্র রাজ্যে ছড়িয়ে দিতে হবে৷ আমাদের দৈনন্দিন জীবনে যোগাচর্চাকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে পারলেই যোগা দিবসের সার্থকতা আসবে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সকলের সর্বাঙ্গীন সহযোগিতায় কোভিডের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউকেও মোকাবিলা করতে রাজ্য সম্পূর্ণ সক্ষম হবে৷ সুস্থ দেহ ও সুস্থ মন গড়ে তুলতে মুখ্যমন্ত্রী সবার প্রতি নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চা করার আহ্বান জানান৷


অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হচ্ছে৷ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই অধিকাংশ রাষ্ট্র এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করে আসছে৷ রাজ্যে যোগাভ্যাসের পরিসর আরও বিস্তারের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গুরুত্ব আরোপ করেছেন৷ ক্রীড়ামন্ত্রী বলেন, গতবছর আয়ুষ মন্ত্রালয়ের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যোগাভ্যাসে উৎসাহিত করতে ৫০ লক্ষ টাকার যোগা মেট বিতরণ করা হয়েছে৷ তিনি বলেন, যোগার জাতীয় ইভেন্টগুলিতে ত্রিপুরার অংশগ্রহণকারীদের সাফল্য উল্লেখযোগ্য৷ করোনাজনিত কারণে যখন খেলাধূলার চর্চা বন্ধ, সেই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগার ভূমিকা রয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top