News Flash

  • Home
  • Uncategorized
  • যোগা করলেন হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তরা
Image

যোগা করলেন হাসপাতালে ভর্তি করোনা আক্রান্তরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ শরীর সুস্থ রাখার ক্ষেত্রে যোগা-র বিকল্প নেই৷ হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্তরাও যোগা করলেন৷ আজ আন্তর্জাতিক যোগা দিবসে জিবি হাসপাতালে ভরতি করোনায় আক্রান্ত রোগীদের যোগা করানো হয়েছে৷


এ-বিষয়ে সাংসদ তথা জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন প্রতিমা ভৌমিক বলেন, করোনা আক্রান্তদের জন্য যোগাভ্যাস খুবই জরুরি৷ তাতে তাঁদের শরীর ও মন উভয়ই ভালো থাকে৷ তাঁর কথায়, আজ আন্তর্জাতিক যোগা দিবসে জিবি হাসপাতালে ডেডিকেটেড কোভিড ওয়ার্ডে রোগীদের যোগা করানো হয়েছে৷ তিনি বলেন, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এবং শারীরিক দিক দিয়ে তুলনামূলক সুস্থ করোনায় আক্রান্তদের যোগা করিয়েছেন ওই ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেবিকারা৷ তাঁরাই নিজ উদ্যোগে ওয়ার্ডে গিয়ে করোনা আক্রান্তদের যোগা করার ব্যবস্থা করেন৷ সাংসদ প্রতিমা ওই সেবিকাদের দায়িত্বজ্ঞান এবং সেবামূলক মানসিকতার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও এই উদ্যোগের জন্য সেবিকাদের কুর্নিশ জানিয়েছেন৷ তিনি এদিন বলেন, যোগার প্রভাব আজ সর্বত্রই দেখা গিয়েছে৷ তা জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড ওয়ার্ডেও ছড়িয়ে পড়েছে৷ কারণ, ক্রমশ সুস্থ হয়ে উঠছেন এমন করোনা আক্রান্তরা আজ যোগা করেছেন৷ শরীর সুস্থ রাখার নতুন উদ্যমের সাথে যোগায় শামিল হয়েছেন৷ প্রসঙ্গত, আন্তর্জাতিক যোগা দিবসে ত্রিপুরায় এই উদ্যোগ প্রসংশার যোগ্য বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top