News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি প্রদেশ কংগ্রেসের কর্মসূচী
Image

মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি প্রদেশ কংগ্রেসের কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ তম বার্ষিকী উপলক্ষে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে৷ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে দেশে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সারা দেশব্যাপী স্মরণ করা হবে৷


এর জন্য রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তৎকালীন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের অবদান স্মরণ করা হবে৷ প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ তিনি জানান ১৯৭১ সালে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল এবং এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা ছিল তা রাজ্যবাসী এবং দেশবাসীর কাছে তুলে ধরা হবে৷

কারণ তৎকালীন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের অবদান ছিল ঐতিহাসিক৷ তাই এই কর্মসূচিতে বর্ষব্যাপী অনুষ্ঠিত হবে৷ কারণ দেশের ৫০ বছরের নিচে যারা রয়েছেন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে অবগত নয়৷ বিশেষ করে আগামী ২১ জুলাই, ৩ ডিসেম্বর, ৯ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর কর্মসূচি অনুষ্ঠিত করা হবে৷ রক্তদান শিবির, মুক্তি যোদ্ধাদের স্মরণ করা এবং ছাত্র-ছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতার সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি৷ কারণ বাংলাদেশের পক্ষ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একাধিকবার বিভিন্নভাবে পুরসৃকত করেছেন৷ বন্ধুত্বমূলক সম্পর্ক আগামী দিনে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কংগ্রেস৷ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পীযূষ কান্তি বিশ্বাস৷ এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ, প্রাক্তন বিধায়ক তাপস দে সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top