News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে গণতান্ত্রিক পরিবেশ নেই তাই রক্তদানের মতো মহতি কাজ করা যাচ্ছে না : মানিক সরকার
Image

মোহনপুরে গণতান্ত্রিক পরিবেশ নেই তাই রক্তদানের মতো মহতি কাজ করা যাচ্ছে না : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রবিবার আগরতলায় ছাত্রযুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ডিওয়াইএফআই ডিওয়াইএফ মোহন পুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরে মোট ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷


রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন প্রতি সপ্তাহেই ছাত্র-যুব ভবনে এ ধরনের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে৷ বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যথেষ্ট সংকট রয়েছে৷ রক্তের অভাবে জরুরী চিকিৎসা পরিষেবা বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সে কারণেই ছাত্র-যুব সহ গণতন্ত্রপ্রিয় সকল অংশের মানুষজনকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ তিনি বলেন এ ধরনের মানব সেবা মূলক কাজে সকলকে এগিয়ে আসা প্রয়োজন৷ ছাত্র যুবকরা যেভাবে রক্তদানে এগিয়ে এসেছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মানিকবাবু৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন মোহনপুর অঞ্চলের যুবকরা কেন আগরতলায় রক্তদান শিবির সংঘটিত পড়ছে তার পেছনেও একটি কারণ রয়েছে৷ তিনি বলেন মোহনপুর এলাকায় গণতান্ত্রিক পরিবেশ নেই৷ সেখানে রক্তদানের মতো মানবতাবাদী কাজকর্ম করা যাচ্ছে না৷


কিন্তু সেখানকার বাম ছাত্র যুবরা মানবতাবাদি কাজকর্মে পিছিয়ে নেই৷ সে কারণেই তারা আগরতলায় ছাত্র-যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ মানবকল্যাণে সবধরনের বাধা-বিপত্তি উপেক্ষা করে রক্তদান সহ অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য ছাত্র-যুবকদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি রক্ত দানের মতো মহৎ কাজে যারা বাধা সৃষ্টি করছে আক্রমণ সংগঠিত করছে তাদের নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top