News Flash

  • Home
  • Uncategorized
  • ফুঁসছে অলকানন্দা নদী, শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালে বন্যার শঙ্কা
Image

ফুঁসছে অলকানন্দা নদী, শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালে বন্যার শঙ্কা

দেহরাদূন, ১৯ জুন (হি.স.): অবিরাম বৃষ্টিতে জলস্তর বেড়েছে অলকানন্দা নদীর। রীতিমতো ফুঁসছে অলকানন্দা, নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরাখণ্ডের শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালের নীচু এলাকায় জল ঢুকে পড়েছে। আবার শনিবার সকালেই ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে)। একনাগাড়ে বৃষ্টির জেরে শনিবার সকালে উত্তরাখণ্ডের তিহরি গাড়ওয়ালে ব্যাসির কাছে ৫৮ নম্বর জাতীয় সড়কে (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে) ধস নামে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক।


গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে অলকানন্দা নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। নদীর জল ঢুকে পড়েছে শ্রীনগর ও পাউরি গাড়ওয়ালের নীচু এলাকায়। এভাবে বৃষ্টি হতে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির জন্য মাঝেমধ্যেই ভূমিধসের ঘটনা ঘটছে উত্তরাখণ্ডে। শনিবার সকালেই ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ৫৮ নম্বর জাতীয় সড়ক (ঋষিকেশ-শ্রীনগর হাইওয়ে)। রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top