News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন ধনকর, ফের সাক্ষাৎ শাহের সঙ্গে
Image

বঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বিগ্ন ধনকর, ফের সাক্ষাৎ শাহের সঙ্গে

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): আগে থেকে ঠিক না থাকলেও, পশ্চিমবঙ্গে ফেরার আগে শনিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন বেলা এগারোটা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান ধনকর। শাহ ও ধনকরের মধ্যে বেশি কিছু সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকর বলেন, “গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের উপর আস্থা রাখা দরকার আমাদের। আমলাতন্ত্র ও পুলিশকে তাঁদের আচরণবিধি সীমাবদ্ধ রাখার আবেদন জানাচ্ছি আমি। স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা কখনও দেখা যায়নি।”


পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারই কলকাতায় ফেরার কথা ছিল ধনকরের। কিন্তু হঠাৎ সেই কর্মসূচিতে পরিবর্তন হয়। সূত্র মারফৎ জানা যায়, অমিত শাহের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর শনিবার বেলা এগারোটা নাগাদ বাসভবনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ধনকর। অমিত শাহের সঙ্গে ফের কেন দেখা করলেন ধনকর, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top