News Flash

  • Home
  • Uncategorized
  • কারফিউ আইন লঙ্ঘন, আগরতলাশহরে পুলিশের ধরপাকড় অভিযান
Image

কারফিউ আইন লঙ্ঘন, আগরতলাশহরে পুলিশের ধরপাকড় অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন থানার পুলিশ কারফিউ আইনের লংঘন করে যারা শহরে বের হয়েছেন তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান করে৷ অভিযানে পুলিশের হাতে যারা আটক হয় তাদের অধিকাংশ ছেলে শিক্ষিত এবং প্রতিষ্ঠিত পরিবারের লোকজন৷


এদের মধ্যে অনেকেই ছিলেন সরকারি কর্মচারী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক৷ কারফিউ আইন লংঘন করে শহরে বের হওয়ার কারণ জানতে চাইলে তাদের অনেকেই সাফ জানিয়ে দেন ডাক্তারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে তাদের সন্ধ্যায় হাঁটতে হয়৷ যারা বের হয়েছেন তাদের মধ্যে অনেকেই আবার মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে সাফ জানিয়ে দেন কারফিউ মধ্যে মুখ্যমন্ত্রী রোজ সন্ধ্যায় হাঁটতে বের হন৷ মুখ্যমন্ত্রীকে দেখা যায় নিরাপত্তারক্ষী সহ প্রায় ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে হাটাহাটি করতে৷


মুখ্যমন্ত্রী যেহেতু স্বাস্থ্যবিধি মেনে হাঁটাহাঁটি করেন তাই নাগরিকরাও উনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং স্বাস্থ্য চর্চার জন্য শহরে সন্ধ্যা ভ্রমণ তথা ইভিনিং ওয়ার্ক করেন৷ তবে পুলিশ তাদের অনেকের এসব দাবি এবং যুক্তির খারিজ করে তাদেরকে আটক করে থানায় পুরে দেয়৷ পুলিশের হাতে আটক হয় অনেকেই লজ্জায় মুখ ঢেখেছেন তো অনেকে আবার সাংবাদিকদের ক্যামেরার সামনে হাত নেড়ে নিঃসংকোচে হাসিমুখে পোজ দিয়েছেন৷


রাতে খবর লেখা পর্যন্ত পশ্চিম থানায় ২০ জনকে আটক করা হয়েছে৷ পূর্ব থানার পুলিশ অভিযান জারি রেখেছে৷ ধরপাকড় করছে এনসিসি থানা এবং এডি নগর থানার পুলিশও৷ প্রশাসনের নির্দেশ অমান্য করে যারাই দুপুর ২ টার পর পুর নিগম এলাকায় বের হয়ে কারফিউ আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সদর মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top