News Flash

  • Home
  • Uncategorized
  • ৮-লক্ষের নীচে সক্রিয় রোগী, ভারতে কোভিডে ১,৫৮৭ জনের মৃত্যু
Image

৮-লক্ষের নীচে সক্রিয় রোগী, ভারতে কোভিডে ১,৫৮৭ জনের মৃত্যু

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): সুস্থতার সংখ্যা ক্রমেই কমছে ভারতে, নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যুও। ৭৩ দিন পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৮-লক্ষের নীচে নেমে এল। আগের দিনের তুলনায় কমেছে সংক্রমণের সংখ্যাও, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। বৃহস্পতিবার সারাদিনে মৃত্যু হয়েছে ১,৫৮৭ জনের। এই সময়ে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৮৮ হাজার ৯৭৭ জন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ২৮,০৮৪ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৭,৯৮,৬৫৬ জন (২.৬৮ শতাংশ)।
কোভিড টিকাকরণ সমানতালে চলছে ভারতে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত মোট ২৬,৮৯,৬০,৩৯৯ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৮৩,৪৯০ জন (১.২৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,২৯,৪৭৬।  
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৮৮ হাজার ৯৭৭ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৮৫,৮০,৬৪৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.০৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৬ কোটি ৮৯ লক্ষ ৬০ হাজার ৩৯৯ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩২,৫৯,০০৩ জনকে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top