News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর তৎপরতা ছোট্ট শারদের হাতে পৌঁছে গেল স্মার্ট ফোন
Image

মুখ্যমন্ত্রীর তৎপরতা ছোট্ট শারদের হাতে পৌঁছে গেল স্মার্ট ফোন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ মুখ্যমন্ত্রীর তৎপরতা, ছোট্ট শারদের হাতে পৌঁছে গেল স্মার্ট ফোন৷ পরিবারের আর্থিক সংস্থান তেমন নেই৷ তবু উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের অষ্টম শ্রেণীর ছাত্র শারদ দত্তচৌধুরী তার পড়াশুনা চালিয়ে যেতে একরোখা৷ কোভিড পরিস্থিতিতে এখন পুরো শিক্ষা ব্যবস্থাই অনলাইনে৷


কিন্তু তার তো স্মার্ট ফোনই নেই! বাড়ির এক আত্মীয়ের সাধারণ ফোন থেকে ফেসবুক খুলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পেজে মেসেজ করেছিল শারদ৷ জানিয়েছিল তার সমস্যার কথা৷ বৃহস্পতিবার বনমালীপুরে শারদের বাড়িতে পৌঁছে গেল স্মার্ট ফোন৷ এদিন ফোনটি তার হাতে তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দীপ কর এবং চা নিগমের চেয়ারম্যান সন্তুষ সাহা সহ-অন্যান্যরা৷ সম্প্রতি একাধিক এমন নজির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী৷


তাতেই নবতম সংযোজন বনমালীপুরের বাসিন্দা তথা উমাকান্ত ইংলিশ মিডিয়াম সুকলের অষ্টম শ্রেণীর ছাত্র শারদ দত্তচৌধুরী৷ ফোন পেয়ে শারদও আপ্লুত৷ সে বলে, আমি ফোন চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর পেজে মেসেজ করে৷ ভাবতেও পারিনি তিনি এতটা উদারতা দেখাবেন৷ এবার আর আমার পড়াশুনা আটকাবে না৷ শারদের বাবা, মা সহ পরিবারের সকলেই মুখ্যমন্ত্রীর এহেন তৎপরতায় উচ্ছ্বসিত৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top