News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন আদালতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা বিচারক সরলা
Image

মার্কিন আদালতে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা বিচারক সরলা

ওয়াশিংটন, ১৭ জুন (হি.স.) : মার্কিন আদালতে বিচারক হিসাবে নিয়োগ পেলেন প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মহিলা। কানেক্টিকাট জেলা আদালতের বিচারক হিসাবে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক সরলা বিদ্যা নাগালাকে মনোনীত করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। কানেক্টিকাট জেলার মার্কিন অ্যাটর্নি অফিসে মেজর ক্রাইমস শাখার ডেপুটি চিফ পদে ছিলেন ভারত-আমেরিকা সিভিল রাইটস অ্যাটর্নি সরলা।
২০১৩ সাল থেকে এই পদ সামলেছেন তিনি। নিউ হেভেন, কানেক্টিকাটের ফেডারেল প্রসিকিউটর হিসাবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। সেনেট হাউস নিশ্চিত করলে দক্ষিণ এশিয় বংশোদ্ভূত এই প্রথম কোনও মহিলা বিচারক হিসাবে মার্কিন আদালতে দায়িত্ব পালন করবেন তিনি। ২০০৮ সালে ইউসি বার্কলে স্কুল অব  ল থেকে সরলা নাগালা আইনের ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০৫ এ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি। ইতিমধ্য়েই ঐতিহাসিক এই মনোনয়নের জন্য সরলা বিদ্যা নাগালাকে অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল এশিয়া প্যাসিফিক আমেরিকান বার অ্যাসোসিয়েশন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top