News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণে জর্জরত সুদানকে ৬৫ কোটি সাহায্য বাংলাদেশের
Image

ঋণে জর্জরত সুদানকে ৬৫ কোটি সাহায্য বাংলাদেশের

ঢাকা, ১৭ জুন (হি. স.) : ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফের কাছে ঋণে জর্জরিত আফ্রিকার দেশ সুদান। বন্ধু দেশ হিসেবে ঋণে জর্জরিত সুদানকে সাহায্যে ৬৫ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ।  
৬ হাজার কোটি মার্কিন ডলার বা ৫ লক্ষ ১০ হাজার কোটি টাকা ঋণ রণেছে সুদানের। এই ঋণ শোধে দেশটির পাশে দাঁড়াতে আইএমএফ তার সব সদস্যকে আহ্বান জানিয়েছে। অনেক দেশই তাতে সাড়া দিয়েছে। এবার বাংলাদেশও পাশে দাঁড়িয়ে সাহায্য করতে রাজি হয়।
বাংলাদেশের অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আইএমএফের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সুদানকে ৬৫ কোটি টাকা ঋণ মেটানোর আশ্বাস দিয়েছে। বাংলাদেশ এই সিদ্ধান্ত নেওয়ার আগে আইএমএফের তরফে একটি চিঠি পায়। চিঠির বার্তা জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর সুদান এবং আইএমএফকে তা জানিয়ে দেয় অর্থ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুদান অত্যাধিক ঋণগ্রস্ত ও দরিদ্র দেশ। সরকার আশা করে, এই সাহায্য সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top