News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ জুলাইয়ের মধ্যেই ফল, সুপ্রিম কোর্টে জমা পড়ল মূল্যায়ন প্রক্রিয়া
Image

৩১ জুলাইয়ের মধ্যেই ফল, সুপ্রিম কোর্টে জমা পড়ল মূল্যায়ন প্রক্রিয়া

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): কীসের ভিত্তিতে, কীভাবে গ্রেড অথবা নম্বর দেওয়া হবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের? ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের এই কৌতূহলের অবসান হল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মূল্যায়ন প্রক্রিয়া জমা দিল সিবিএসই বোর্ড। শীর্ষ আদালতে সিবিএসই বোর্ড জানিয়েছে, তিরিশ শতাংশ ধরা হরে দশম শ্রেণির, একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ, আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির-এই পারফরম্যান্সের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। এদিন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতে জানিয়েছেন, পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। যে সমস্ত পড়ুয়ারা সেই নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবেন।
কীসের ভিত্তিতে নম্বর অথবা গ্রেড দেওয়া হবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহলের মধ্যে ছিলেন ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শীর্ষ আদালতে সিবিএসই বোর্ড জানিয়েছে, তিরিশ শতাংশ ধরা হরে দশম শ্রেণির, একাদশ শ্রেণির নম্বর ধরা হবে ৩০ শতাংশ, আর বাকি ৪০ শতাংশ নম্বর দ্বাদশ শ্রেণির-এই পারফরম্যান্সের ভিত্তিতেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। দশম ও একাদশ শ্রেণীর জন্য, ৫টি পেপারের মধ্যে সেরা ৩টির নম্বর বিবেচনা করা হবে। দ্বাদশ শ্রেণির জন্য ইউনিট, টার্ম ও প্র্যাক্টিকালের প্রাপ্ত নম্বর বিবেচনায় নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল শীর্ষ আদালতে জানিয়েছেন, পরীক্ষার ফল ঘোষণা করা হবে ৩১ জুলাইয়ের মধ্যেই। যে সমস্ত পড়ুয়ারা মূল্যায়ন পদ্ধতিতে দেওয়া নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসতে পারবেন।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top