News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে জেল থেকে মুক্তি চাই, দিল্লি হাইকোর্টের শরণে নাতাশা-সহ ৩ জন
Image

অবিলম্বে জেল থেকে মুক্তি চাই, দিল্লি হাইকোর্টের শরণে নাতাশা-সহ ৩ জন

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে, এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ‘পিঞ্জরা তোড়’-এর দুই সদস্য দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহা। গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার ঘটনায় অভিযুক্ত দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল ও আসিফ ইকবাল তানহা, গত ১৫ জুন তাঁদের জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। কিন্তু, এখনও জেল থেকে তাঁরা মুক্তি পাননি।
তাই অবলিম্বে জেল থেকে মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন নাতাশা-সহ ৩ জন। প্রসঙ্গত, নাতাশাদের মুক্তির নথি যাচাইয়ের জন্য অতিরিক্ত সময় চেয়েছে দিল্লি পুলিশ, দিল্লি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ট্রায়াল কোর্ট অর্ডার সংরক্ষিত রেখেছে। তাই জামিন মিললেও, এখনও তাঁরা জেল থেকে মুক্তি পাননি। দিল্লি হিংসার ঘটনার পর দেবাঙ্গনা, নাতাশা এবং আসিফকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের ধারায় গ্রেফতার করেছিল পুলিশ। তাঁরা এখনও তিহাড় জেলেই রয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top