News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি থামার সম্ভাবনা নেই, আগামী ২৪ ঘন্টা বর্ষণ চলবে রাজ্যজুড়ে
Image

বৃষ্টি থামার সম্ভাবনা নেই, আগামী ২৪ ঘন্টা বর্ষণ চলবে রাজ্যজুড়ে

কলকাতা, ১৭ জুন (হি.স.): আপাতত বৃষ্টি থামছে না কলকাতা-সহ রাজ্যজুড়ে। ফলে এখনই কমছে না ভোগান্তি। আগামী ২৪ ঘন্টা এভাবেই বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার রাজ্যের বিভিন্ন অংশে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টির সৌজন্যে মনোরম পরিবেশ কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ। বুধবার রাজ্যে বৃষ্টি হয়েছে মোট ১৪৪.৫ মিলিমিটার। বুধবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। জলমগ্ন হয়েছে কলকাতার একাধিক অংশ। জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্ক সার্কাস, বেহালা, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা।
গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার অনেকাংশে জল জমে গিয়েছে। জল জমেছে রাজপুর-সোনারপুর পুরসভায় অঞ্চলের বেশির ভাগ অংশে। বাঁকুড়ার উপর দিয়ে বয়ে চলা নদীগুলি ফুঁসছে বৃষ্টির দাপটে। গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শীলাবতি, কংসাবতী নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top