News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে ২,৩৩০ জনের মৃত্যু, ফের বেড়ে ভারতে সংক্রমিত ৬৭,২০৮
Image

কোভিডে ২,৩৩০ জনের মৃত্যু, ফের বেড়ে ভারতে সংক্রমিত ৬৭,২০৮

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৬৭,২০৮ জন। বুধবার সারাদিনে মৃত্যু হয়েছে ২,৩৩০ জনের। এই সময়ে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ০৩ হাজার ৫৭০ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৩৮,৬৯২ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৮,২৬,৭৪০ জন (২.৭৮ শতাংশ), বিগত ৭১ দিনের মধ্যে এই প্রথম এতটা কমল চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা।
কোভিড টিকাকরণ সমানতালে চলছে ভারতে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ২৬,৫৫,১৯,২৫১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৩০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৮১,৯০৩ জন (১.২৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৯,৩১,২৪৯।  
সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১ লক্ষ ০৩ হাজার ৫৭০ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৮৪,৯১,৬৭০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৫.৯৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩৪,৬৩,৯৬১ জনকে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top