News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন
Image

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার জেলা কংগ্রেসের ব্যানারে আগরতলা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ জেলা কংগ্রেসের সভাপতির অনুপস্থিতিতে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেন৷ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে সদর জেলা কংগ্রেস৷ বিক্ষোভ আন্দোলনেও সদর জেলা কংগ্রেসের সভাপতির অনুপস্থিতি রাজনৈতিক মহলের কৌতুহলের সৃষ্টি করেছে৷
সদর জেলা কংগ্রেসের নামে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে ব্রাজ্জের দায়িত্বপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে৷

একে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত অর্থাৎ কাম চালাও সভাপতির সাংগঠনিক যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও নেতৃত্ব মেনে নিতে পারছেন না অনেকেই৷ সে কারণেই বুধবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে এর স্পষ্ট চিত্র ভেসে উঠেছে৷ লক্ষনীয় বিষয় হল প্রদেশ কংগ্রেসের চামচা লাউড সভাপতির নেতৃত্বে সদর জেলা কংগ্রেসের নামে যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সম্পন্ন করা হয়েছে কংগ্রেসের একজন সিনিয়র লিডারের পেট্রোল পাম্পের সামনে করা হয়েছে৷


স্বাভাবিক কারণেই দলীয় কোন্দলের চিত্র আরো স্পষ্ট হয়ে উঠেছে৷ রাজধানী আগরতলা শহরে আরো অনেক পেট্রলপাম্প রয়েছে৷ সেগুলির সামনে প্রতিবাদ বিক্ষোভ না করে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি কেন কংগ্রেসের একজন সিনিয়র পেট্রলপাম্পের সামনে এ ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করলেন তা নিয়েও দলীয় অভ্যন্তরে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতি নিজেই যে দলীয় কোন্দলকে আরো চাঙ্গা করতে সক্রিয় হয়ে উঠেছেন এ ধরনের কার্যকলাপ এর মধ্য দিয়ে তা আবারো প্রমাণিত হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন৷


এদিকে প্রদেশ কংগ্রেসের কাম চালাও সভাপতির কাজকর্মে অতিষ্ঠ হয়ে দলীয় নেতারা একের পর এক পদত্যাগ করতে শুরু করেছেন৷ অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু পাল ইতিমধ্যেই তার পদত্যাগপত্র পেশ করেছেন৷ জানা গেছে তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রদেশ কংগ্রেসের কামন চালাও সভাপতির পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top