News Flash

  • Home
  • Uncategorized
  • নার্সের ইন্টারভিউ দিতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অকালে প্রাণ গেল চাকরি প্রত্যাশী যুবতীর
Image

নার্সের ইন্টারভিউ দিতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অকালে প্রাণ গেল চাকরি প্রত্যাশী যুবতীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ গাড়ি ভাড়া করে আগরতলা যাওয়ার আর্থিক সামর্থ নেই৷ তাই আত্মীয়ের সুকটি নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া কাল হল৷ পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হয়েছে ভাই-বোনের৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চাকরি-প্রত্যাশী জনি ত্রিপুরার৷ তাঁর ভাই ভোলা ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷


প্রসঙ্গত, নার্সের ইন্টারভিউ দিতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অকালে প্রাণ গেল এক চাকরি-প্রত্যাশী যুবতীর৷ ঘটনা উত্তর জেলার পানিসাগরে সংঘটিত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে উত্তর জেলার দামছড়া এডিসি ভিলেজের নরেন্দ্রনগর হালাম বস্তির বাসিন্দা জনি ত্রিপুরা ছোট ভাই ভোলা ত্রিপুরাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন৷ আত্মীয়ের সুকটি নিয়ে ভাই-বোন দুজন আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে উত্তর জেলার পানিসাগর হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় আসতেই একটি অ্যাম্বুলেন্স তাঁদেরকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সেই দৃশ্য দেখতে পেয়ে পথচারীরা সঙ্গে সঙ্গে পানিসাগর দমকল অফিসে খবর দেন৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর দমকল কর্মীরা৷ সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করে পানিসাগর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ধর্মনগর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন৷ পানিসাগর হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসার পর সেখানে থেকে অবস্থা আশঙ্কাজনক দেখে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ কিন্তু বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার আগে পঁচিশ বছর বয়সের তরতাজা জনি ত্রিপুরার প্রাণ অকালেই ঝরে যায়৷


অন্যদিকে জনি ত্রিপুরার ভাই ভোলা ত্রিপুরার মাথা এবং পায়ে আঘাত লেগেছে৷ বর্তমানে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে৷ প্রসঙ্গত, তাঁরা জুমিয়া পরিবারের সন্তান৷ তাঁদের বাবা-মা জুমচাষ করে সংসার চালান৷ এমনই আর্থিক অবস্থা তাঁদের, গাড়ি ভাড়া করে আগরতলা পাঠানো সম্ভব ছিল না৷ তাই বাধ্য হয়ে সুকটি নিয়ে রওয়ানা দিয়েছিল জনি ত্রিপুরা এবং তার ভাই ভোলা ত্রিপুরা৷ জনি ত্রিপুরার অকালে চলে যাওয়ার দরুন দামছড়া মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে৷ পানিসাগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অ্যাম্বুলেন্স চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top