News Flash

  • Home
  • Uncategorized
  • কুখ্যাত মাফিয়া পুলিশের জালে
Image

কুখ্যাত মাফিয়া পুলিশের জালে

আগরতলা, ১৫ জুন : কুখ্যাত মাফিয়া ও সমাজদ্রোহী মন সরকারকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। মঙ্গলবার বিশালগড়ের গৌতম নগর এলাকার গোপন আস্তানা থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।

অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল বিশালগড়ের কুখ্যাত মাফিয়া তথা সমাজদ্রোহী মন সরকার। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের গৌতম নগর এলাকায় তার গোপন আস্তানায় হানা দেয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ মে বক্সনগরের ব্যবসায়ী লক্ষণ বণিক রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে ৮ লক্ষ টাকার মুদি সামগ্রী নিয়ে যাওয়ার সময় বিশালগড় থানাধীন অফিস টিলা বাজার সংলগ্ন এলাকায় মন সরকার সহ তার সাঙ্গপাঙ্গরা মুদি সামগ্রী বোঝাই ডিআই গাড়িটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির চালক এবং ব্যবসায়ী লক্ষণ বণিককে মারধর করেছে। সমস্ত মালামালসহ গাড়িটিকে ছিনতাই করে নিয়ে যায়। লক্ষণ বণিক কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন। মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

বিশালগড় থানার পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িটি উদ্ধার করলেও মন সরকার সহ তার সাঙ্গপাঙ্গদের আটক করতে পারেনি। পরে এক এক করে পাঁচজনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে মঙ্গলবার বিশালগড় থানাধীন গৌতম নগর এলাকা থেকে অভিযুক্ত মন সরকারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। এ পর্যন্ত এই মামলায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশালগড়ে নেশা সামগ্রীর কারবার, জমি মাফিয়া, চুরি ছিনতাই, আগ্নেয়াস্ত্রের আস্ফালন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যার সাথে মন সরকারে নাম জড়িত নেই। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সমগ্র বিশালগড় জুড়ে মন ও তার সাঙ্গপাঙ্গরা এক অরাজকতার পরিবেশ কায়েম করে রেখেছিল। যার দরুন কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললেই আক্রমণের শিকার হতো। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top