News Flash

  • Home
  • বিদেশ
  • গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু, হত্যার অভিযোগ
Image

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু, হত্যার অভিযোগ

আগরতলা, ১৫ জুন : ধলাই জেলার কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডারের শীল পাড়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ মিলেছে। মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক গৃহবধূ হত্যার ঘটনায় কমলপুর থানার দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের শীলপাড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত গৃহবধূর নাম অসিতা দেব( শীল)। স্বামীর নাম কার্তিক শীল । বাড়ি দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের শীল পাড়ায় । সে পেশায় দিনমজুর। স্ত্রী খুনের সন্দেহে স্বামী কার্তিক শীলকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে আগেও একটি বিয়ে করেছিল। আগের বউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগের সংসারের দুটি সন্তান রয়েছে।

প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, মারধোর হতো। জানালেন পাড়া পড়শিরা। মঙ্গলবার ভোরবেলায় পাশের বাড়ির কার্তিকের বড় ভাই বীরেন্দ্র শীল ঘটনা পুলিশকে জানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ব্যাপারে এখন করেছে কমলপুর থানার পুলিশ। অভিযোগ বলে পুলিশ মেয়ে তার স্বামী কার্তিক শীলকে গ্রেপ্তার করেছে।

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top