News Flash

  • Home
  • বিদেশ
  • মহারাজগঞ্জ বাজারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

মহারাজগঞ্জ বাজারে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৫ জুন : মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার থেকে মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ঠিকানা কিছুই জানা যায়নি।ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার আউট পোষ্টের পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার পোষ্টের পুলিশ ছুটে এসে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে,মৃত যুবকের মুখ দিয়ে রক্ত ঝরেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানান, এখনো পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন সে মহারাজগঞ্জ বাজার থেকে কাগজ পুড়িয়ে বিক্রি করতো। ২/৩ ঘণ্টা আগেও তাকে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কিভাবে তার মৃত্যু হল সে বিষয়ে নিশ্চিত ভাবে কেউ কিছু বলতে পারছেন না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।মহারাজগঞ্জ বাজার থেকে মৃতদেহ উদ্ধারের সংবাদে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top