News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন বাতিলের দাবিতে বাঙালি কর্ষক সমাজের বিক্ষোভ
Image

কৃষি আইন বাতিলের দাবিতে বাঙালি কর্ষক সমাজের বিক্ষোভ

আগরতলা, ১৫ জুন : কৃষি আইন বাতিল সহ আটক দফা দাবিতে রাজধানী আগরতলা শহরে বাঙালি কর্ষক সমাজের প্রতিবাদ বিক্ষোভ। কেন্দ্রীয় সরকার যে তিনটি কৃষি আইন গ্রহণ করেছে সে গুলি কৃষক স্বার্থবিরোধী। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার জন্য দেশব্যাপী গত ছয় মাসের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন কৃষক সংগঠন। বাঙালি কর্ষক সমাজের পক্ষ থেকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারকে তিনটি কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবিতে বাঙালি কর্ষক সমাজের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের রাজ্য সভাপতি দুলাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় সরকারকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। প্রতিটি ব্লক এলাকায় কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বেকারদের ১০০ শতাংশ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কৃষি ব্যবস্থাকে কোনভাবেই বেসরকারিকরণ চলবে না। পেট্রোপণ্যের বর্ধিতমূল্য অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। সরকারের তিনটি কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top