News Flash

  • Home
  • Uncategorized
  • পথ দুর্ঘটনায় চিকিত্সকের মৃত্যু
Image

পথ দুর্ঘটনায় চিকিত্সকের মৃত্যু

আগরতলা, ১৪ জুন (হি. স.) : পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক চিকিত্সকের। সোমবার সাতসকালে রাজধানী আগরতলা শহরের লক্ষীনারায়ন বাড়ি রোডে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে চিকিৎসক প্রসেনজিত সাহার। সকালে লক্ষীনারায়ন বাড়ি রোড এলাকায় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছেতাঁর। তিনি ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

জানা গেছে, এদিন সকালে লক্ষীনারায়ন বাড়ি রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখনই একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে ছিটকে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথদুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই চিকিৎসক মহল সহ রাজধানী আগরতলা শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। অবশ্য গাড়িটি আটক করতে পারেনি পুলিশ। চিকিৎসকের মৃত্যুতে তার পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও একাংশের যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। তাতেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top