News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা কারবারে জড়িত নয় যুবক আটক
Image

নেশা কারবারে জড়িত নয় যুবক আটক

আগরতলা, ১৪ জুন : মেগলীবন্দ চা বাগান থেকে নেশা কারবারে জড়িত নয় যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে সিধাই থানায় নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে। সিমনার মেঘলিবন্দ চা বাগান থেকে নেশা সামগ্রী সহ ৯ জনকে আটক করেছে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ।

গোপন সূত্রে সোমবার সকালে সুন্দরটিলা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার প্রীতিময় চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের মাধ্যমে আসে এই সাফল্য। নেশা সামগ্রী সহ আটক ৯ জনকে সিধাই থানাতে এনে চালানো হচ্ছে জোর জিজ্ঞাসাবাদ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে বারো কেজি শুকনো গাজা ও ৬০০ নেশার টেবলেট। সাক্ষাৎকারে এমনটাই জানালেন পুলিশ অফিসার প্রীতিময় চাকমা। আটক হওয়া ৯ জনের নাম হল প্রনব লুসাই, আরিয়ান দেবর্বমা, আরাই দেবর্বমা, বিশ্বজিৎ দেবর্বমা, প্রহর দেবর্বমা, সুভাষ দেবনাথ, সুব্রত সাহা, বিজয় পানোরিয়া, শিবু ভট্টাচার্য । তারা সকলেই সিমনা এলাকার বাসিন্দা। নেশা কারবারে জড়িত নয় জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । এ ঘটনায় জড়িতদের কাছ থেকে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top