News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতাচ্যুত নেতানিয়াহু, ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট
Image

ক্ষমতাচ্যুত নেতানিয়াহু, ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

জেরুজালেম, ১৪ জুন (হি.স.): দীর্ঘ ১২ বছর পর ইজরায়েলের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হলেন বেঞ্জামিন নেতানিয়াহু, ফলে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন দক্ষিণপন্থী ইহুদি জাতীয়তাবাদী নাফতালি বেনেটে। টেক মিলিয়নেয়ার এবং প্রাক্তন স্পেশাল ফোর্সেস কমান্ডার বেনেট ইজরায়েলের দীর্ঘতম প্রধানমন্ত্রী বেঞ্জামিনকে  ক্ষমতাচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার বেঞ্জামিন ক্ষমতাচ্যুত হওয়ার পরই তেল আভিভে হাজার হাজার মানুষ আনন্দ উদযাপন করেছেন। ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল-প্রমুখ রাষ্ট্রনেতারা।
বেশ কিছু দিন ধরেই ইজরায়েলের রাজনৈতিক মহলে ডামাডোল চলছিল। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। রবিবার ভোটাভুটিতে হেরে যান নেতানিয়াহু। ১২০ আসনের মধ্যে তাঁর পক্ষে ভোট পড়ে ৫৯টি। বিপক্ষে ভোট পড়ে মাত্র একটি বেশি। ক্ষমতাচ্যুত হওয়ার পরে নেতানিয়াহু বলেন, ‘‘যত দিন না আমরা এই সরকারকে সরিয়ে ফের দেশের ক্ষমতা দখল করছি, তত দিন আমরা মাথা উঁচু করে আমাদের দায়িত্ব পালন করব।’’ অন্যদিকে, নতুন প্রধানমন্ত্রী বেনেট বলেন, ‘‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই নতুন সরকার সব দলকে সঙ্গে নিয়েই দেশের উন্নতির কাজ করবে।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top