প্যারিস, ১২ জুন (হি.স.) : ফরাসি ওপেন হাইভোল্টেজ সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। ৯২ মিনিট ধরা চলা সেট টাইব্রেকারে হেরে নাদাল পিছিয়ে যান। ওপেন এরার সেরা দুই প্লেয়ারের সর্বোত্তম গ্র্যান্ড স্ল্যাম লড়াই দেখতে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। ভাবা গিয়েছিল চতুর্থ সেট জিতে নাদাল আরও দীর্ঘায়িত করবেন ম্যাচ। কিন্তু তা পারলেন না।
নোভাক জকোভিচের কাছে ফরাসি ওপেনে ১৬ বছরের কেরিয়ারে মাত্র তৃতীয় ম্যাচ হারলেন রাফায়েল নাদাল। অন্যদিকে নাদালের সাম্রাজ্যে তাঁকে দ্বিতীয়বার হারিয়ে অনন্য নজির থেকে মাত্র এক ধাপ দূরে সার্বিয়ান নোভাক জকোভিচ। এর আগে ২০১৫ ফরাসি ওপেনে নাদালের কাছে বশ্যতা স্বীকার করেছিলেন স্প্যানিয়ার্ড নাদাল। সেমিফাইনালের ফল ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪), ৬-২।
দুই মহারথীর তৃতীয় সেটের লড়াইকে বোধহয় রোলাঁ গারোর ‘সর্বকালের সেরা’ বললেও অত্যুক্তি হয় না। ৫-৩ ব্যবধানে পিছিয়ে পড়া ‘রাফা’ টানা তিন গেম জিতে নিয়ে তখন ‘জোকার’কে বুঝিয়ে দিচ্ছেন কেন প্যারিসের লাল-সুড়কির কোর্ট তাঁর এত প্রিয়। আর টাইব্রেকারে ৭-৪ জয় ছিনিয়ে নিয়ে ‘জোকার’ মেগা সেমিফাইনালে বড়সড় অ্যাডভান্টেজ নিয়ে নেন।

ফরাসি ওপেনে নাদালকে তৃতীয় পরাজয়ের স্বাদ দিয়ে ফাইনালে জকোভিচ
Releated Posts
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

















