News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষামন্ত্রী ডা. পেগুর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের চেক করিমগঞ্জ যুবমোর্চার
Image

শিক্ষামন্ত্রী ডা. পেগুর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের চেক করিমগঞ্জ যুবমোর্চার

করিমগঞ্জ (অসম), ১১ জুন (হি.স.) : করোনা অতিমারির সঙ্গে লড়াইয়ে সরকারের পাশে দাঁড়ালো করিমগঞ্জ জেলা বিজেপি যুবমোর্চা। সেবা-ই সংগঠন, এই কর্মসূচির অধীনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য প্রদান করেছে যুবমোর্চা। শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুর হাতে সহায়তা রাশির চেক তুলে দেন জেলা যুব মোর্চার সভাপতি অমিত পাল।

শিক্ষামন্ত্রী একদিনের কর্মসূচি নিয়ে শুক্রবার করিমগঞ্জ সফরে এসেছিলেন। বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে শিক্ষামন্ত্রী দলীয় কার্যকর্তাদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাতে জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে উপস্থিত হয়েছিলেন। সেখানে জেলার দলীয় কার্যকর্তাদের সঙ্গে তিনি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে মতবিনিময় করেন। যুবমোর্চার পক্ষ থেকে জেলা সভাপতি অমিত পাল শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুকে পশমি শাল পরিয়ে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সহায়তা রাশির একটি চেক‌ও শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় জেলা যুবমোর্চার ১১টি মণ্ডলের পক্ষ থেকে।

করোনা অতিমারির হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে যুবমোর্চা গত এক বছর থেকে নিরন্তর প্রয়াস জারি রেখেছে। গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়‌ও সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিল যুবমোর্চা। পরিস্থিতির শিকার অসহায় লোকেদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন যুবমোর্চার কার্যকর্তারা। এবার‌ও সেবা-ই সংগঠন কর্মসূচির অধীনে অসহায়দের মধ্যে খাবার বিতরণ সহ সাধারণ জনগণের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছে জেলা যুব মোর্চা। শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগুর হাতে সহায়তা রাশির চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক পাপ্পু কুরি, দেবাংশু গুপ্ত, দিগ্বিজয় ধর, স্বরাজ চৌধুরী, সুরজিৎ শীল, পিনাকপানি দাস,  রকি দাস প্রমুখ।

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top