কলকাতা, ১১ জুন (হি. স.): সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায় । গত কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায়। অবশেষে শুক্রবার বিজেপি ত্যাগ করে তৃণমূল ভবনে গিয়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায় ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান মুকুল রায়কে । তৃণমূলে যোগ দিয়েই, ‘বিজেপি করতে পারলাম না, সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম’ এমনটাই মন্তব্য করেন মুকুল রায় ।
একুশের বিধানসভা ভোট শেষ হতেই বিজেপিতে ভাঙন। ২০১৭ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন দল ত্যাগ করেছিলেন মুকুল রায় । যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্ত গত কয়েকদিন ধরেই বেসুরো লক্ষ্য করা যাচ্ছিল মুকুল রায়কে । এরই মাঝে এদিন পুরানো দলে ফিরলেন ‘চাণক্য’। এদিন মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে প্রত্যাবর্তন হয় মুকুল পুত্র শুভ্রাংশু রায়েরও। এদিন তৃণমূল ভবনে মুকুল রায়ের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় । মুকুল রায় ও তার ছেলেকে উত্তরীয় পরিয়ে তৃণমূলের স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় বলেন, ‘বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে । নতুন আঙিনায় এসেছি । পুরনো সহকর্মীদের সঙ্গে কথা হচ্ছে । আর এটা ভেবে ভাল লাগছে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে । সামনে থেকে নেতৃত্ব দেবেন মমতা । আজকের এই সভায় আমার নিজের খুব ভালো লাগছে। বাংলায় যা স্থিতি কেউ বিজেপিতে থাকবে না । বিজেপি করতে পারলাম না। সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম ‘।

‘বিজেপি করতে পারলাম না, সেই কারণে পুরনো ঘরে ফিরে এলাম’, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য মুকুল রায়ের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















