News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে পেট্রল ট্যাঙ্কার উল্টে স্তব্ধ যান চলাচল
Image

জাতীয় সড়কে পেট্রল ট্যাঙ্কার উল্টে স্তব্ধ যান চলাচল

তেলিয়ামুড়া, ১১ জুন : আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৩৭ মাইলে একটি তেল পরিবাহি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের উপর উল্টে যায়। ফলে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।


শনিবার সাত-সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কে । ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল ৭ টা নাগাদ আমবাসা থেকে আগরতলার দিকে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় টিআর০১এজি১৮৩৪ নম্বরের একটি গ্যাস পরিবাহী ট্যাংকার গাড়ি জাতীয় সড়কের মধ্যেই উল্টে যায় । খবর যায় মুঙ্গিয়াকামী থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ । এই সড়ক দুর্ঘটনার জেরে দুর্ঘটনা স্থলের দু’পাশে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট বড়ো গাড়ি । যদিও দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে জানা যায়, গাড়ির চালক নেশায় আসক্ত থাকার দরুন এই সড়ক দুর্ঘটনা ঘটেছে । মুঙ্গিয়াকামি থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি জাতীয় সড়ক থেকে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপিত করা হয়। যানবাহন আটকা পড়ায় যানবাহনের চালকসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top